ক্রিকেটের মাঠে ব্যর্থ হলেই তার দায় বর্তায় অধিনায়কের উপর। এমনটা এখন নিয়মে পরিণত হয়েছে। আর এই ব্যর্থতার দায়ে পদত্যাগের গুঞ্জন ওঠা নতুন কিছু নয়। দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ধোনির অবসরের বিষয়টি বেশ আলোচনায় আসে। সংবাদ সম্মেলনে এক বিদেশি সাংবাদিক প্রশ্নও করে বসেন `আপনি কি এবার অবসরে যাচ্ছেন`?আর তাতেই ধোনির আকস্মিক নাটকে জড়িয়ে গেলেন প্রশ্নকারী অস্ট্রেলীয় সাংবাদিক স্যামুয়েল ফেরিস। প্রশ্নের জবাবে ক্যাপ্টেন কুল বলেন, আরে আপনি এই প্রশ্নটা করলেন? আমি তো ভাবলাম নির্ঘাত ভারতীয় মিডিয়া থেকে উঠবে। এরপর ওই সাংবাদিককে বলেন, আসুন আসুন, একটু মজা করা যাক।ধোনির এমন আচরণে অনকটাই ঘাবড়ে যান ওই সাংবাদিক। পরে ভারতীয় অধিনায়কের পাশে গিয়ে বসার পর ধোনি তাকে বলেন, আপনার কি কোনও ছেলে আছে? বা ভাই আছে? যে কিপার হিসেবে আমার জায়গা নিতে পারবে বলে মনে করেন? জবাবে স্যামুয়েল বলেন, তেমন কিছু নয়। তখন ধোনি বলেন, ‘‘ঠিক আছে তা হলে আমি আশ্বস্ত।’’তবে এখানেই থামেননি ধোনি। ফের প্রশ্ন করেন, তুমি কি চাচ্ছো আমি অবসরে যাই?সাংবাদিক: না, আমি শুধু জিজ্ঞাসা করছি।ধোনি: তুমি আমার দৌঁড়ানো দেখেছো?সাংবাদিক: ভেরি ফাস্ট।ধোনি: আমি কি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবো না?সাংবাদিক: হ্যাঁ, কেনো নয়।ভিডিও:আরএ/এমআর/এবিএস