ক্রিকেট মাঠে প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়েন তারা। তাদের ব্যাট-বোলিংয়ের উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। মাঠে লড়াইয়ে নামার আগে তাদের নিয়ে শুরু হয় কথার লড়াই। বলছিলাম ভারতীয় খেলোয়াড়দের কথা। সাম্প্রতিক সময়ে পরিসংখ্যানের দিকে তাকালেই খেলার মাঠে তাদের যোগ্যতার প্রমাণ মিলবে। তবে মাঠে নিজেদের যথাযথ প্রমাণ করতে পারলেও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কোহলি-অশ্বিনদের দৌড় কতটুক, ভক্তদের মনে এমন প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। চলুন জেনে নেয়া যাক ভারতের খেলোয়াড়দের শিক্ষাগত যোগ্যতা:মহেন্দ্র সিং ধোনি: ক্যাপ্টেন কুল হিসেবেই বেশ পরিচিতি তার। দুটি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তিনি। দলের হয়ে অন্যতম ফিনিশারও বটে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও পিছিয়ে নেই তিনি। মুম্বাইয়ের মাহি সেন্ট জেভিয়ার কলেজ থেকে বি.কম পাস করেছেন তিনি।বিরাট কোহলি: ভারতীয় ব্যাটিং মাস্টার বিরাট কোহলি। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তিনি। বিশাল ভারতী বিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন কোহলি। ক্লাস নাইনে চলে যান জেভিয়ার কনভেন্টে। উচ্চমাধ্যমিক পর্যন্ত সেখানেই পড়েছেন। শিক্ষকদের কাছে খুবই পছন্দের ছিলেন বিরাট।রবিচন্দ্রন অশ্বিন: বল হাতে নিজেকে বেশ ভালোই প্রমাণ করেছেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি সেরা বোলারের তালিকায় তার অবস্থান তৃতীয়। পদ্ম শেষাদ্রি বালা ভবন থেকে শিক্ষাজীবন শুরু তার। এরপর ভর্তি হন সেন্ট বেডে। এসএসএন ইঞ্জিয়ারিং কলজ থেকে বি.টেক করেন অশ্বিন।সুরেশ রায়না: ভারতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের নাস্তানাবুদ করেন সহজেই। জাতীয় দলে যোগদান করার আগে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছেন রায়না।রোহিত শর্মা: রোহিত শর্মা। যার ব্যাটিং তান্ডব ঝড় তোলে প্রতিপক্ষ শিবিরে। রোহিতের প্রাথমিক শিক্ষা লেডি অব ভিলানকনি বিদ্যালয়ে। এরপর তিনি স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে পড়াশুনা করেন।শিখর ধাওয়ান: ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। জাতীয় দলে যোগদানের আগেই উচ্চমাধ্যমিক পাস করেছেন তিনি। আরএ/এমআর/এবিএস