আন্তর্জাতিক

উড়ালসেতু ভেঙে পড়ার ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা

মানুষের নিরাপদে পথ চলার অধিকার কি নেই ? কোন ভূমিকম্প বা প্রাকৃতিক দুযোগ ছাড়া কেন রাস্তা দিয়ে হেঁটে গেলে মাথার উপরের ব্রিজ ভেঙে পড়বে। ব্রিজের নির্মাণকারি সংস্থাসহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সংশ্লিষ্টরা কেন জবাবদিহিতা করবেন না? জনস্বার্থে এই সব প্রশ্নের উত্তর এবং এর তদন্ত প্রয়োজন বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন কলকাতার আইনজীবি অনিরুদ্ধ সরকার।  শুক্রবার আইনজীবি অনিরুদ্ধ সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলার এজলাসে উড়ালসেতু ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে এই আবেদন করেন। প্রধান বিচারপতি ওই আবেদন গ্রহণ আমলে আনেন। আইনজীবি অনিরুদ্ধ সরকার শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, কেন মানুষের জীবনের নূন্যতম নিরাপত্তা থাকবে না। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কিংবা নিয়ম মেনে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মাথার ওপর উড়ালসেতু ভেঙে পড়বে আর সাধারণ মানুষ কোনও বিচার পাবে না?  জনস্বার্থে এখনই এই ঘটনার কারণ খুজে বের করা দরকার।  এদিকে উত্তর কলকাতার সাংসদ ও তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন, উড়ালসেতুর নকশা রিমডেলিং করার প্রস্তাব করেছিল রাজ্য সরকার। কিন্তু প্রকল্পের প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হওয়ায় সেটা করা যায়নি। অনিচ্ছাকৃত খুনের মামলার ধারা পরিবর্তন করে শুক্রবার কলকাতা পুলিশ সরাসরি খুনের মামলার ধারা যুক্ত করে নতুন করে পোস্তা থানায় ফ্লাইওভারটি নির্মাণকারি সংস্থা আইভিআরসিএলের বিরুদ্ধে মামলা করেছে। টিটিএন/এবিএস