মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে।বৃষ (২১ এপ্রিল-২০ মে) : বিদ্যাশিক্ষায় ব্রতীদের মন আনন্দে নাচবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। ঘুষ উেকাচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়-বিক্রয় ও অস্ত্রশস্ত্র বহন থেকে সর্বদাই বিরত থাকুন। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতির সম্ভাবনা।মিথুন (২১ মে-২০ জুন) : আয় উপার্জনের নিত্যনতুন পথ খুলে যাবে তথাপিও বাণিজ্যিক সফর নিষ্ফল প্রমাণিত হবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ও সম্পত্তি ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচলিত হবে।কর্কট (২১ জুন-২০ জুলাই) : কৃতকর্মের জন্য সুনাম যশ ও প্রতিষ্ঠা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। মামলা-মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনি সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকবেন।সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) : নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম আর ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হয়ে ওঠায় মন প্রসন্ন হয়ে থাকবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হয়ে পড়বে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে আকস্মিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। দ্বিচক্র যান বর্জনীয়।কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে সম্ভাব্যক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তার নিজেরাই ঘায়েল হয়ে পড়বে।তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর ) : টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়তে হবে তথাপি ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। এতদসত্ত্বেও সহযোগীরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর ) : চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হয়ে পড়বে। দাম্পত্য কলহ স্বজন কলহে পরিণত হলেও বিচ্ছেদের কোনো রূপ সম্ভাবনা নেই। বাড়ির ইলেক্ট্রনিক্স দ্রব্যাদি বৈদ্যুতিক মোটর জলের কল ও যানবাহন মেরামতে প্রচুর অর্থ ব্যয় হবে।ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর ) : সমালোচক ও বিরোধীপক্ষের থাবা থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে ঋণ মুক্তির সম্ভাবনা প্রবল। সন্তানদের আচরণে মনকষ্ট বাড়বে। শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায শল্যচিকিতৎসার প্রয়োজন পড়তে পারে। প্রেমীযুগল সাবধান।মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি ) : রাগ জেদ অহঙ্কার বর্জনের সঙ্গে পরিশ্রমী ও অধ্যবসায়ী হলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য পরতে সক্ষম হবেন। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির তীব্র অনল জ্বেলে দিতে পারে।কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি ) :আত্মবিশ্বাস বেড়ে ওঠায় সব কাজই সুচারুরূপে সম্পাদন করতে সক্ষম হবেন। শ্বশুরালয় মাতুলালয় ও জীবনসাথীর কাছ থেকে ভরপুর সাহায্য ও সহযোগিতাপ্রাপ্ত হবেন। ব্যবসা-বাণিজ্যে মজুদমালের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাংক ব্যালান্স ফুলে ফেঁপে উঠবে। শত্রুপক্ষ পরাস্ত হয়ে পড়বে।মীন ( ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ ) : ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। খরচের নিয়ন্ত্রণ করতে পারলে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন।জেএইচ/এমএস