ক্যাম্পাস

প্রেমিকার বিয়ে অতঃপর রামেক শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শিক্ষার্থী হাসান হাবিব মিল্টন রামেকের ২৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কুড়িগ্রামের চিলমারি থানার সবুজ নয়াপাড়া গ্রামের হুমায়ুন করিরের ছেলে। শনিবার দুপুরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রামেক ক্যাম্পাসের পিংকু হোস্টেলের ১২২নং রুমে গলায় রশি পেঁচিয়ে মিল্টন আত্মহত্যার চেষ্টা করে হাবির মিল্টন। মিল্টনের সহপাঠীরা জানান, মিল্টনের গ্রামের বাড়িতে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই মেয়ের বিয়ে হয়ে গেছে এমন সংবাদের ভিত্তিতেই দুপুরে মিল্টন হোস্টেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার করেন। পরে পাশের রুমের সহপাঠীরা জানতে পেরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। বিকেলে মরদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি