খেলাধুলা

বার্সার রেকর্ড কেড়ে নিয়ে জিদানের দুরন্ত অভিষেক

রিয়াল মাদ্রিদের কোচ মানেই এল ক্ল্যাসিকোর প্রথম ম্যাচ হার। রাফা বেনিতেজ, কার্লো আনচেলত্তি, হোসে মরিনহো থেকে শুরু করে গত বেশ কয়েকজন রিয়াল ম্যানেজারের ভাগ্যে জুটেছে এই লজ্জ্বার রেকর্ড। বার্সেলোনার কাছে হেরে লিগ শেষ করে দেয়ার নজিরও আছে। সেই পরীক্ষার মুখোমুখি কিংবদন্তী জিনেদিন এমন এক সময়ে হলেন, যখন রিয়াল মাদ্রিদ একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে।লা লিগার পয়েন্ট টেবিলে দাঁড়িয়ে ১০ পয়েন্ট পেছনে। বার্সেলোনাকে পেছনে ফেলে শিরোপা জেতা প্রায় অসম্ভব। তবুও খানিক আশা বেঁচে থাকবে যদি এই ম্যাচে জেতা যায়। কিন্তু ন্যু ক্যাম্প থেকে কী জিদান সত্যি সত্যি জয়টা বের করে আনতে পারবেন? এটাই ছিল রিয়াল ভক্তদের বড় প্রশ্ন।শুধু তাই নয়, বার্সেলোনা টানা ৩৯টা ম্যাচ অপরাজিত। অপরাজিত থাকার রেকর্ড তো অনেক আগেই করেছিল। এখন শুধু ছিল নিজেদের একের পর এক ছাড়িয়ে যাওয়ার মিশন। অবশেষে বার্সার রেকর্ড গড়ার ক্ষেত্রে কাঁটা বিছিয়ে দিলেন জিদান নিজেই। ফুটবলার থাকাকালে যেভাবে এল ক্ল্যাসিকোয় বার্সাকে হারাতেন, ম্যানেজার হয়েও ঠিক একই কায়দায় হারিয়ে দিলেন কাতালানদের।ন্যু ক্যাম্পে খেলা হলেও রিয়ালের আধিপত্য বজায় ছিল পুরো ম্যাচেই। বল পজেশনে এগিয়ে ছিল বার্সাই। কিন্তু বার্সার বিখ্যাত এমএসএন জুটিকে কীভাবে প্যাকেটবন্ধী করে রাখা যায়, সে কৌশলটাই প্রয়োগ করেছেন তিনি। একদিনই আগেই বলেছিলেন, আগের এল ক্ল্যাসিকোয় অনেক ভুল ছিল। সেগুলো শুধরে এই এল ক্ল্যাসিকোয় আমরা ভালো করবো।’কথা রেখেছেন জিদান। এমএসএনকে অকার্যকর কওে দিয়েছিলেন তিনি। মেসির পায়ে বল আসলেই কিন্তু সুয়ারেজ আর নেইমার ডি বক্সে দৌড়ানোর চেষ্টা করে, যা অন্য ম্যাচেও হয়ে থাকে। এই ম্যাচে সেই পাস দেয়ার পর্যন্ত পাননি মেসি। আর জিদানের পরিকল্পনায় ম্যান মার্কিং ছিল অসাধারণ। কাসেমিরো আর ক্রুস যেভাবে মেসিকে আটকে রেখেছিলেন, শেষ পর্যন্ত বার্সার আর্জেন্টাইন তারকাকে ডিপে নেমেই খেলতে হয়েছে। কাসেমিরোকে দিয়েই মেসিকে প্যাকেটবন্দী করে ফেলেছেন জিদান। মার্সেলোও খেলেছেন অসাধারণ। তাকে পুরো স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন জিদান। কি রাইট ব্যাক, কি লেফট ব্যাক, কি মিডফিল্ড, কি ফরোয়ার্ড! সব জায়গাতেই তিনি ছিলেন অসাধারণ! ডান পা এবং বাম পা- দু’পায়েই তিনি ছিলেন অসাধারণ!দিন শেষে দেখা গেলো গোল বঞ্চিত এমএসএন  (মেসি-নেইমার-সুয়ারেজ) জুটি। গোল পেয়েছেন বিবিসি (বেনজেমা-বেল-ক্রিশ্চিয়ানো)। যদিও বেলের গোল বাতিল করে দিয়েছে রেফারি। আইএইচএস/এসএইচএস