বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপি’র চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। এমএম/জেএইচ/এমএস