বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো আরটিভি আয়োজিত অটিজম শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। গেল ২ এপ্রিল ছিল বিশ্ব অটিজম সচেতন দিবস। আরটিভি তেজগাঁ বেঙ্গল স্টুডিওতে এদিন সন্ধ্যায় বিশেষ শিশুদের নিয়ে দ্বিতীয়বারের মত বিশেষভাবে উদযাপন করেছে দিনটি।বিশ্ব অটিজিম সচেতন দিবস এ অটিস্টিক শিশুদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও ফ্যাশন শো দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। পাশাপাশি ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এছাড়া সিসিমপুরের অংশগ্রহণে ছিলো বিশেষ অনুষ্ঠান। বিশেষ শিশুদের সঙ্গে গান পরিবেশন করেন মৌটুসী পার্থ, ডিফারেন্ট টাচের মেজবাহ। নৃত্য করেন চাঁদনী ও আজরা মাহমুদের কোরিওগ্রাফি এবং তানজিম শারমীন মিউনির মেকওভারে ছিলো বিশেষ র্যাম্প শো। এতে অংশগ্রহণ করেন র্যাম্প মডেল ইমি, রুমা, মিথিলা, রাজ, নাহিদ, জনি, বৃষ্টি প্রমূখ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম-এমপি, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের এম.ডি. মো. আলী রেজা খান এবং ডি কে আইডিয়াল স্কুল এন্ড কলেজের পক্ষে খন্দকার ইসমাইল প্রমূখ।অনুষ্ঠানটি প্রচার করে আরটিভি। সৈয়দা মুনিরা ইসলামের পরিকল্পনায় ও পরিচালনায় শাকিলা মতিন মৃদুলার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেন শাহরিয়ার ইসলাম।এলএ/এবিএস