এক মাসের সিগন্যাল ট্রেনিংয়ে অংশ নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১১ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গেছেন।প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন বিজিবির মেজর আহসান। বিজিবির প্রতিনিধিদলকে পেট্রাপোল চেকপোস্টে ফুলেল শুভেচ্ছা জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফি জানান, যোগাযোগ ব্যবস্থা আরো আধুনিকায়নের কৌশল শিখতে বিজিবি সদস্যরা ভারতে বিএসএফের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেবেন। তারা ভারতের দিল্লীতে এক মাসের জন্য অবস্থান করবেন।জামাল হোসেন/ এমএএস/পিআর