রাজনীতি

রিজার্ভ চুরি : গভর্নরের সঙ্গে দেখা করবে বিএনপি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা তদন্তে সহযোগিতা করতে গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করবে বিএনপি। সোমবার দুপুর ১২টার দিকে বিএনপির প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে যাবেন। বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, প্রতিনিধি দল একটি চিঠি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম। সঙ্গে থাকবেন সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ রনিসহ কয়েকজন নেতা।বিএনপি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ রিজার্ভ চুরির ঘটনায় একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে বিএনপি। প্রতিবেদনটিই গভর্নরের কাছে হস্তান্তর করবেন।এছাড়া রিজার্ভ চুরির তদন্তে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করার আগ্রহের কথাও গভর্নরকে অবহিত করবে তারা।এমএম/আরএস/এমএস