দেশজুড়ে

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জানকিছড়ায় একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার সকাল ৬টা থেকে এ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আলী আজম জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাতের পাহাড়ী ঢলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জানকিছড়ায় ১৫৭ নং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকি এড়াতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। এ রুটে পুনরায় রেল যোগাযোগ চালু হতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সময় লাগতে পারে বলেও তিনি জানান।এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস