বাংলাদেশের আধুনিক ফ্যাশনের অন্যতম পথিকৃত ফ্যাশন হাউজ ‘নগরদোলা’। দেশিয় সংস্কৃতিকে চেতনায় ধারণ করে নিত্য নতুন ডিজাইনে ‘নগরদোলা’ আধুনিক পোশাকের প্রচার ও প্রসারে কাজ করে আসছে বিগত নয় বছর যাবৎ।২ এপ্রিল, শনিবার ‘নগরদোলা’র নবম জন্মবার্ষিকী ও বৈশাখ উৎসব ১৪২৩ উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটির ধানমন্ডি আউলেটে এক বর্ণিল আনন্দ অনুষ্ঠান ও পোষাক প্রদর্শনী আয়োজিত হয়েছে। দিনব্যাপি এই আনন্দযজ্ঞের উদ্বোধন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের মাননীয় প্রেসিডেন্ট জনাব কাজী রফিকুল আলম। প্রধান অতিথির বক্তৃতায় কাজী রফিকুল আলম বলেন-‘নগরদোলা দেশিয় পোশাকের বাজারে তার অবস্থান দৃঢ় করেছে। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আমাদের স্থানীয় ডিজাইন নিয়ে বৈচিত্রময় পোষাকই তৈরি করে আসছে। নয় বছর পার করে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি সবার ভালোবাসা ও সহযোগীতা নিয়ে। আমি আশা করি, আগামী দিনগুলিতেও আমরা আপনাদের পাশে পাবো।’এইচএন/এমএস