দেশজুড়ে

ভূরিভোজের আয়োজন করায় প্রার্থীকে শোকজ

ভূরিভোজের আয়োজন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৬ (কুমিল্লা সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল তাকে শোকজ করেন। তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি করেন নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহার।

এরআগে রোববার (২৪ ডিসেম্বর) কুমিল্লা নগরীর ২ নম্বর ওয়ার্ড উত্তর দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছার বড়বাড়িতে প্যান্ডেল সাজিয়ে নিজ খরচে ভূরিভোজের আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। এ আয়োজনে নিজ প্রতীকে ভোট প্রার্থনায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে।

সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে প্রার্থীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম