জাতীয়

৬ জেলায় তাপপ্রবাহ, বৃহস্পতিবার থেকে কমতে পারে গরম

দেশের ছয় জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার থেকে কমতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে।

আরও পড়ুনএবার পারস্য ও লোহিত সাগর দিয়ে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের সরকার বাংলাদেশ ব্যাংকে প্রভাব খাটাতে চায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা 

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে এই তাপপ্রবাহ কমে যেতে পারে।

আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরএএস/কেএসআর