রাজনীতি

জাপার সম্মেলন ১৪ মে

জাতীয় পার্টির (এরশাদ) জাতীয় সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৪ মে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল দলটির কাউন্সিল হওয়ার কথা ছিল।সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব রহুল অামীন হাওলাদার সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করেন।ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ভেন্যু না পাওয়ার কারণেই সম্মেলনের তারিখ পেছনোরর সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।দলটির মহাসচিব বলেন, রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওইদিন সকাল ১০টা থেকে সম্মেলের প্রথম পর্ব শুরু হবে। এরপর বেলা ২টা থেকে কাউন্সিলরদের নিয়ে সম্মেলনের মূল পর্ব শুরু হবে।সম্মেলনে প্রায় ৫০ হাজার কাউন্সিলর অংশ নেবেন বলে যোগ করেন রহুল অামীন। এর অাগে জেলা কমিটিগুলোও সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।‘আসন্ন কাউন্সিলেই দলটির বিতর্কিত নেতাদের ভাগ্য নির্ধারিত হবে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন তিনি।সংবাদ সম্মেলনে পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, সংসদ সদস্য অাবু হোসেন বাবলাসহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।এএসএস/বিএ