ব্যান্ড লিজেন্ড আইয়ূব বাচ্চুর দল এলআরবি’র জন্মদিন আজ। ১৯৯০ সালের ৫ এপ্রিল এই কিংবদন্তী ব্যান্ডটি যাত্রা শুরু করে। শুরুতে ব্যান্ডটির নাম রাখা হয়েছিল ‘লিটল রিভার ব্যান্ড’। আরো পরে এই নামটি পরিবর্তনকরে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড’। এলআরবি’র জন্মদিন উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ অংশ নিচ্ছে দলটি। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে কথা বলতে পারবেন আইয়ূব বাচ্চু ও দলের অন্যান্য সদস্যদের সাথে। পাশাপাশি গানের অনুরোধও করতে পারবেন।গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের উত্থান পতনের অনেক কিছু নিয়ে। জানাবেন দীর্ঘ পথ পাড়ি দেয়ার বাঁকে বাঁকে অনেক কথাই। সেইসঙ্গে থাকবে ভক্তদের জন্য এলআরবি’র ভবিষ্যত পরিকল্পনাও। ‘মিউজিক ক্লাব’র এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আগামীকাল বুধবার রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।এলএ/পিআর