ক্যাম্পাস

ঢাবির ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গুরুত্বপূর্ণ ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সকল অনুষদ, ইনস্টিটিউট, অফিস, ক্লাস, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এই নিষেধাজ্ঞা কার্যকরের জন্য সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করা হয়। এমএইচ/এসকেডি/এবিএস