থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত প্রথম ও জনপ্রিয় নাটক ‘কোর্ট মার্শাল’। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে। এবার নারায়াণগঞ্জ জেলা প্রশাসনের আমন্ত্রণে আজ মঙ্গলবার, ৫ এপ্রিল সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে মঞ্চায়ন হতে যাচ্ছে নাটকটি।এর পরদিন বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শিত হবে নাটকটি। নাটকটির মূল লেখক স্বদেশ দীপক, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। ১৯৯২ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। নতুনভাবে নাটকটি পুনরায় মঞ্চায়নের সমন্বয়কের দায়িত্বে আছেন মোহাম্মদ বারী।এ নাটকে অভিনয় করছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ। এলএ/এমএস