খেলাধুলা

নেইমার ‘নট ফর সেল’

মেসির সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে। মেসি পরবর্তী বার্সেলোনা যুগের পতাকাটা একাই বহণ করতে হবে নেইমারকে। আর তাকেই কিনা বিক্রি করে দিতে চাইবে বার্সেলোনা? অনেকটা অকল্পনীয় হলেও পিএসজির কারণে পা মাটিতে রাখতে হচ্ছে বার্সাকে। নেইমারের জন্য বাই আউট ক্লজসহ ১৯৩ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি আছে পিএসজি! এমন খবরে বেশ নাড়াচাড়া দিয়ে উঠেছে বার্সেলোনা। অবশেষে বার্সেলোনার প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু সাফ জানিয়ে দিলেন, ‘নেইমার নট ফর সেল।’সান্তোস থেকে ২০১৩ সালেই নেইমার বার্সায় আসেন তার নিজের এবং বাবার ইচ্ছায়। বার্সার সাথে আরো একবছরের চুক্তি রয়েছে নেইমারের। এরপর তার সাথে চুক্তি বাড়াতে বার্সেলোনা কথা চালিয়েও যাচ্ছে। নেইমারের এই অবস্থা পিএসজি ছাড়াও ইউরোপের দুই বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড পর্যবেক্ষণ করছে। কিন্তু সবার চিন্তায় ঘি ঢেলে দিয়েছেন বার্তেম্যু। ‘যদি কেউ নেইমারকে কেনার জন্য আমাদের সাথে কথা বলতে আসে। আমরা তাকে অনুমতি দেবো না। সে বার্সেলোনার হয়ে খেলে যাবে।’ বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে নিয়ে বার্সেলোনার রয়েছে বিশাল পরিকল্পনা। তার মত তরুণ ফুটবলারকে অন্যান্য দল তাদের দলে নিতে চাইবে এটাও মেনে নিয়ে নিয়ে বার্তেম্যু বলেন, ‘অবশ্যই এটা সাধারণ ব্যপার যে তাকে সবাই দলে পেতে চাইবে কিন্তু নেইমারের ব্যপারে আমাদের অবস্থান পরিস্কার। তাকে আমরা বিক্রি করবোনা।’আরআর/আইএইচএস/এমএস