প্রগতিশীল সংগঠক জাফর চৌধুরী নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। রোববার তিনি বাংলাদেশের উদ্দেশে ঢাকা ছাড়েন। চট্টগ্রামের মিরসরাইয়ের অধিবাসী জাফর চৌধুরী ১৯৯২ সালে নিউ ইয়র্ক গিয়েছিলেন। স্বপ্নের সোনার হরিণ না পেয়ে অবশেষে ২৫ বছর পর নিউ ইয়র্ক ছাড়লেন তিনি। অনেক চেষ্টা করেও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের কোনা সুযোগ না পেয়ে তিনি বাংলাদেশ চলে গেলেন। জাফর চৌধুরী প্রবাসের প্রগতিশীল প্রতিটি আন্দোলনে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, প্রগ্রিস ফোরাম, সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র সমাজকল্যান পরিষদ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ মানবাধিকার পরিষদ যুক্তরাষ্ট্র, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের প্রতিটি আন্দোলন কর্মসূচিতে অংশ নিতেন। জাফর চৌধুরী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।এনএফ/আরআইপি