গণমাধ্যম

ডিআরইউ সদস্যদের ডায়াবেটিস সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্প বৃহস্পতিবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৭ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্প’ আয়োজন করা হয়েছে। নভো নরডিকসের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রেনডম সুগার টেস্টের মাধ্যমে ডায়াবেটিস নির্ধারণ ও এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। ডিআরইউ বাগান সংলগ্ন হল রুমে সকাল ১০টায় ক্যাম্প শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ডিআরইউর যেকোনো সদস্য ক্যাম্পে উপস্থিত হয়ে ডায়াবেটিস পরীক্ষা করাতে পারবেন। এইচএস/এসএইচএস/এমএস