ক্যাম্পাস

জবি ছাত্রদল নেতা ১৩ মাস পর কারামুক্ত

দীর্ঘ ১৩ মাস কারাবাসের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার মধ্যরাতে জামিনে মুক্তি পান তিনি। এর আগে ২৬ মার্চ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেও ফের জেলগেটে গ্রেফতার হয়েছিলেন মোস্তাফিজ।উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে বিএনপির লাগাতর অবরোধের সময় ১৯ মার্চ গেণ্ডারিয়া থেকে গুম হন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ। নিখোঁজের চার দিন পর কোতয়ালী থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। এরপর রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ১৩টি মাস কারাবাসের পর অবশেষে জামিনে মুক্ত হন মোস্তাফিজ।এআরএ/আরআইপি