দেশজুড়ে

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক

কুমিল্লা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তলসহ মো. জহির উদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (৬ জানুয়ারি) সকালে সীমান্তবর্তী শাহাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছন।

মো. জহির উদ্দিন কুমিল্লা আর্দশ সদর উপজেলার শাহাপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে।

লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী শাহাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলি ও দুটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি পিস্তল ও গোলাবারুদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন এবং নাশকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছে।

এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস