আন্তর্জাতিক

উইসকনসিন অঙ্গরাজ্যে ট্রাম্পকে হারালেন টেড ক্রজ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যে প্রাথমিক নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী টেড ক্রজ ব্যাপক জয় পেয়ে পরাজিত করেছেন দলের অপর মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে। এতে করে মনোনয়নের দৌঁড়ে প্রথম সারিতে থাকার পরেও ট্রাম্পের ভিত কিছুটা নড়বড়ে হয়ে গেল। খবর বিবিসির। অপরদিকে ডেমোক্রেট দল থেকে উইসকনসিনে বের্নি স্যান্ডার্স জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার জয়ের পর ক্রজ বলেন, আজ রাত নতুন সময়ের সূচনা করবে। এটা আমেরিকার জনগণের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা জয়ী হয়েছি কারণ আমরা রিপাবলিকান পার্টিকে একত্রিত করতে পেরেছি। তবে টেড ক্রুজ এবং ডোনাল্ড ট্রাম্প কে কত ভোট পেয়েছে তা এখনো জানা যায়নি।এদিকে ক্রুজ সম্পর্কে ট্রাম্প বলেন, সে একটা পুতুলের চেয়েও কর্মহীন। সে মনোনয়ন চুরির জন্য দলের উর্ধ্বতনদের ব্যবহার করছে। টিটিএন/এমএস