দেশজুড়ে

চট্টগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর হবে বলে ধারণা করছে দমকল বাহিনীর কর্মকর্তারা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ারম্যান সালাহউদ্দিন বলেন, ‘দেওয়ানহাট ব্রিজের নিচে পশ্চিম পাশের রেল ক্রসিংয়ের কাছাকাছি মরদেহটি পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। নিহতের মাথা থেতলে গেছে, ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত সাড়ে ১১টার পরে ফায়ার সার্ভিস কর্মীরা এক অজ্ঞাত যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে আসে। নিহতের নাম পরিচয় কিছু জানা যায়নি। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।জীবন মুছা/জেএইচ/এমএস