রাজনীতি

বাঁশখালীর ঘটনার বিচার দাবি গণসংহতি আন্দোলনের

বাঁশখালীতে আন্দোলনরত জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবি করেছে গণসংহতি আন্দোলন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। একই সঙ্গে উন্নয়নের নামে পরিবেশ বিধ্বংসী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলেরও দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে সংগঠনের সভাপতি জোনায়েদ সাকী বলেন, দেশে জোর যার মল্লুক তার নীতি কায়েম করা হয়েছে। জোর জবরদস্তির মাধ্যমে সরকার ক্ষমতায় থাকতে চায়। সরকার মনে করেছে পুলিশ ও পেটুয়াবাহিনী দিয়ে ক্ষমতায় টিকে থাকবে। সরকারের সে ইচ্ছে পূরণ হবে না।জনগণ জেগে উঠছে উল্লেখ করে তিনি বলেন, বাঁশখালীর জনপ্রতিরোধ তার প্রমাণ। জনগণ জেগে উঠছে। নিজেদের দাবি আদায়ে জনগণ আন্দোলনে নেমেছে। সারাদেশ সরকারের অন্যায় অবিচার ধর্ষণ হত্যার প্রতিবাদে আন্দোলন শুরু করেছে। জনগণ অধিকার আদায়ে সোচ্চার হলে সরকারের তক্তা ঠিক থাকবে না। এজন্য আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে হবে।সমাবেশে আরো উপস্থিত ছিলেন- গণসংহতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈকত মল্লিক, ফিরোজ আহমেদ প্রমুখ।এএস/একে/পিআর