জাতীয়

পর্যটন মেলায় নভোএয়ারের আকর্ষণীয় অফার

‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬’ উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে বিশেষ ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে দেশের প্রিমিয়াম ও সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, অভ্যন্তরীণ রুট ও আন্তর্জাতিক সকল গন্তব্যে মেলা চলাকালীন সময়ে ১৫% হ্রাসকৃত মূল্যে বিমানের টিকিট দিচ্ছে নভোএয়ার। এ সুযোগ নিতে হলে যাত্রীদের মেলায় গিয়ে টিকিট ক্রয় বা বুকিং দিতে হবে। এছাড়া কক্সবাজার, সিলেট ও মিয়ানমারের জন্য হ্রাসকৃত মূল্যে আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মেলায় আন্তর্জাতিক গন্তব্য ইয়াঙ্গুনের প্যাকেজ কিনলে ভিসা ফি ছাড় দেয়া হবে।মেলায় গ্রাহকদের সেলফি প্রতিযোগিতারও আয়োজন করেছে নভোএয়ার। প্রতিযোগিতায় প্রথম তিন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার।‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬’ শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং শনিবার থেকে সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।উল্লেখ্য, শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬’ শুরু হচ্ছে।আরএম/এসএইচএস/আরআইপি