ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন প্রায় পাঁচ বছর পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন। পণ্যটির নাম বেক্সি ফেব্রিক্স। নির্মাণ করছেন রানা মাসুদ।বিজ্ঞাপনটি প্রসঙ্গে তারিন জাগো নিউজকে বলেন, বিজ্ঞাপনের থিমটা অনেক সুন্দর। সর্বশেষ প্রায় পাঁচ বছর আগে একটি চা-এর বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এরপর ব্যাটে-বলে না মেলায় আর বিজ্ঞাপনে কাজ করা হয়নি। আশা করছি বেক্সি ফেব্রিক্সের এই বিজ্ঞাপনটি সকলের কাছে ভালো লাগবে।নির্মাতা রানা মাসুদ বললেন, বর্তমানে বিজ্ঞাপনটির দৃশ্যাধারণ করা হচ্ছে কক্সবাজারের সাগর, পাহাড়সহ চোখ জুড়ানো সব লোকেশনে। বিজ্ঞাপনের গল্পটা একজন সেলিব্রেটিকে ঘিরে। আশা করি বিজ্ঞাপনটি সকলের কাছে ভালো লাগবে এবং এর মাধ্যমে পণ্যটির প্রচার-প্রসারণ বৃদ্ধি পাবে।জানা গেছে, তারিনের এবারের বিজ্ঞাপনটির আবহ সংগীত পরিচালনা করছেন ইবরার টিপুর। দৃশ্যাধারণ শেষে এর সম্পাদনার কাজ করা হবে মুম্বাই থেকে। আগামী মাসের মাঝামাঝি সময়ে তারিন অভিনীত এই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা রানা মাসুদ।এনই/এআরএস/আরআইপি