তথ্যপ্রযুক্তি

শুক্রবার সেন্ট জোসেফ স্কুলে বিজ্ঞান মেলা

ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিজ্ঞান মেলা। এই মেলায় সৃজনশীল তরুণ উদ্ভাবকরা বিশ্বব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই ইভেন্টে অংশ নিতে পারবেন। শিক্ষার্থীরা মেলার দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অংশগ্রহণ ইচ্ছুকরা অনলাইনেও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ইন্টেলের পক্ষ থেকে সনদপত্র, ১৫,০০০ টাকার প্রাইজমানি, দুই বছরের টিউশন ফি; দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ১০,০০০ টাকার প্রাইজমানি এবং এক বছরের টিউশন ফি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে  ৫,০০০ টাকার প্রাইজমানি এবং এক বছরের টিউশন ফি। এছাড়া শীর্ষ ১০ প্রতিযোগীকে সাইফেয়ারবিডি-এর পক্ষ থেকে সনদপত্র দেওয়া হবে।গোল্ডবার্গ মোবাইল এই ইভেন্টের প্লাটিনাম স্পন্সর। এছাড়াও এই ইভেন্ট বাস্তবায়নের জন্য অ্যাডক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ইভেন্টের ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে সার্কেলস।আরএম/এআরএস/এবিএস