নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তাকে প্রত্যাহার করা হল। ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত নির্দেশনাটি বৃহস্পতিবার মহা-পুলিশ পরিদর্শক বরাবর পাঠানো হয়। ইসির পাঠানো নির্দেশনায় অভিযুক্ত ওই ওসিকে প্রত্যাহার করে সেখানে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসির উপ-সচিব সামসুল আলম জানান, ওসি মাহমুদুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকায় সেখানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে কমিশন থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।এইচএস/এআরএস/এবিএস