জাতীয়

বৃষের শত্রুতা বৃদ্ধি, বদনাম রটতে পারে কন্যার

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখুন। শেষ পর্যন্ত সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আপনার বিনয়ী আচরণ সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে।বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। কোনো কাজ অসমাপ্ত থাকার জন্য মন খারাপ হতে পারে। কোনো ব্যর্থতার জন্য হতাশ না হলে ভালো করবেন। শরীর অসুস্থ হতে পারে।মিথুন রাশি (২১ মে- ২০ জুন)আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)সামাজিক কাজকর্মে জড়াবার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূর্ণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হওয়ার সম্ভাবনা আছে।সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কোনো সৎ মানুষের উপদেশে উপকৃত হতে পারেন। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে।কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের সম্মুখীন হতে পারেন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন।তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনরা শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলবালি সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতার আশা না করাই ভালো।ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। ধর্মীয় অনুভূতি প্রবল হয়ে উঠতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন।মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)আত্মীয়দের সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাই-বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন।মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। মাথা ব্যথা অথবা চক্ষু সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।আরএস/পিআর