দেশজুড়ে

গোবর ফেলা নিয়ে ঝগড়া, বড়ভাইকে পিটিয়ে হত্যা

কুমিল্লার চান্দিনায় বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার রারিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

মো. হানিফ ওই এলাকার আনু মিয়ার ছেলে। অভিযুক্ত মো. আনিস নিহত হানিফের আপন ছোটভাই।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জানান, দুপুরে কলাগাছের পাশে গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আনিস কাঠের গুঁড়ি দিয়ে হানিফকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। অভিযুক্ত আনিসকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএ