সাহিত্য

দূরত্ব ও তোমার জেগে থাকা

এক.দূরত্ব

একটু একটু করে দূরত্ব বাড়েআপনজন সরে যায় দূরে একদিন বুঝি কী যেন ফেলেছি হারিয়েতারপর এভাবেই কেটে যায় দিনরাত্রি এ চলাই যেন হয়ে যায় স্বাভাবিক কর্ম ব্যস্ত সময়ের মাঝে কখনোবা বুকের মাঝখানে হাহাকার মনে ভাসে ফেলে আসা দিনবুঝি আমি সঙ্গীহীন, নিঃস্ব।

নিঃসঙ্গতায় আমি নিঃস্ব হইনিনিঃস্ব হয়েছি অবহেলায়মাঝরাতে একাকী ঝিঝির ডাকেআঁধার রাতে জোনাকির আলোতেসারারাত আমি নিঃসঙ্গ হইনিডানপিটে বিকেলে অসীম সময়ে পাশাপাশিতোমার কাছেও আমি নিঃসঙ্গনিঃস্ব করে দাও তুমি আমায়।

দুই.তোমার জেগে থাকা

ঘুমাইনি আমি, জেগে আছি রাতের তারাদের সঙ্গী হয়েতুমিও জেগে আছো জানিজানালার পাশেখুঁজে বেড়াও ঘুমের সঙ্গমাঝে মাঝে বলে যাও ঘুমাও অনেক হলো রাততারপর নেট কাট।জানি মোবাইলটা ঘুমায়তুমি জেগে থাকোঅনলাইনে থাকো পাহারায়।সময় কাটে এখন অন্যের প্রয়োজনে আমাদের সময় কাটেনাঅথচ আমাদেরও সময় ভীষণ প্রয়োজন।

তিন.ভুলিনি তোমায়

ভুলিনি তোমায়, মনেও রাখিনিতুমি আছো কোথাও না কোথাওএমনি এমনি অযত্নে মনের কোন খাঁজে।

ভেবেছিলাম একদিন মুছে যাবেসবকিছু সয়ে যাবে, ভাবিনি রয়ে যাবেজীবনের অজানা পরতে।

তোমাকে দুচোখ ভরে দেখিনি কখনোদেখেছিলাম প্রাণ ভরে নিঃশ্বাস গুনে গুনেতুমি অপরূপা, নাকি গড়পড়তা একেবারে মূল্যহীন ছিল আমার কাছে।

তুমি পাশে আছো না কাছে থাকোতাও কখনো ভেবে দেখিনিতুমি কত দূরে তা আমার দুর্ভাবনায় আসেনি কখনো।

তুমি আছো তাইতো বেশ ভালো আছো তাইতো বেশতোমায় খুঁজি না কোথাও আমিখুঁজতে গিয়ে যদি হারিয়ে ফেলি।আমিতো জানি আমিও আছিতোমার মাঝে, অজানা কোথাও।

এইচআর/এমএস