তথ্যপ্রযুক্তি

একটানা কতক্ষণ সিলিং ফ্যান চালানো ভালো

গরমে স্বস্তি পেতে অনেকেই এসি ব্যবহার করছেন। তবে এসি, এয়ারকুলার ব্যবহার বাড়লেও কমেনি ফ্যানের কদর। সবার ঘরের আছে সিলিং ফ্যান, টেবিল ফ্যান। তবে গরমের এই সময় অনেকেরই সারাক্ষণ ফ্যান চালিয়ে রাখতে হয়। এতে বিদ্যুৎ বিল তো বাড়ছেই সেই সঙ্গে কমছে ফ্যানের আয়ু।

আসলেই কি, ফ্যান অনেক বেশি ব্যবহার করলে এর আয়ু কমে যায়। দিনে কতক্ষণ ফ্যান চালিয়ে রাখা উচিত এবং কতক্ষণইবা বিশ্রামের প্রয়োজন?

ঘণ্টার পর ঘণ্টা একভাবে চলতে থাকলে ফ্যান ওভারহিট হয়ে যেতে পারে। এই ঘটনা ঘটলে ফ্যানের কয়েল পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দেখা দিতে পারে অন্য সমস্যাও।

আরও পড়ুন

সাধারণ সিলিং ফ্যানকে রিমোট কন্ট্রোল করবেন যেভাবে

ফ্যান কেন গরম হয়? ফ্যান চালালে তাতে লাগানো মোটর আসলে বিদ্যুৎকে গতিতে পরিবর্তন করে। এই কারণেই ফ্যান গরম হতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, সিলিং ফ্যান একটানা চালালে প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর অন্তত এক ঘণ্টা বন্ধ রাখা উচিত।

পর্যাপ্ত বিশ্রাম না পেলে এবং একটানা চলতে চলতে ফ্যান খারাপ হয়ে যেতে পারে। এমনকি নষ্ট হয়ে যেতে পারে ফ্যানের ভেতরের ওয়্যারিংও। পাশাপাশি, ফ্যান চালানোর সময় বিদ্যুৎ সাশ্রয় করতে ফ্যানের ব্লেডগুলো প্রতিমাসে অন্তত একবার করে পরিষ্কার করা জরুরি। এতে ফ্যান বাতাস দেবে বেশি। গরমেও বইবে ঝড়।

সূত্র: ভোল্টেজ ল্যাব

কেএসকে/এমএস