দেশজুড়ে

যশোরে যুবককে পিটিয়ে হত্যা

যশোরের উপশহর এলাকায় শামীম হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এরআগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শামীম হোসেন উপশহর এলাকার মোতালেব হোসেনের ছেলে। নিহতের স্বজন লাবনী আক্তার জানান, শুক্রবার বিকেলে শামীমের মোবাইলে ফোন করে বিল্লাল নামে এক ব্যক্তি উপশহর কাঠ মার্কেটে তাকে যেতে বলেন। এরপর তিনি সেখানে দেখা করতে গেলে তাকে সন্ত্রাসীরা পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যশোর উপশহর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।মিলন রহমান/এফএ/এবিএস