জাতীয়

বোয়ালখালীতে ১৪০ টাকা ডজন ডিম বিক্রি করছে প্রশাসন

চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ১৪০ টাকা ডজন দরে ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার কানুনগোপাড়া মোড়ে এ ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

তিনি জানান, প্রাথমিকভাবে কানুনগোপাড়া বাজারে ১৪০ টাকা ডজন দরে দুই হাজার ডিম বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুনডিমপ্রতি এক টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ৮ হাজার টাকা

ডিম বিক্রি কার্যক্রমে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দীন আকরাম এবং বোয়ালখালী আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।

এমডিআইএইচ/ইএ/জেআইএম