দেশজুড়ে

গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড : আহত ২

গাজীপুরের মোখরখাল বিজয় সড়ক এলাকায় নরসুন্দা সোয়াটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- জসিম উদ্দিন (২৫) ও তোফাজ্জল হোসেন (২৪)।জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানা শ্রমিক জসিম ও তোফাজ্জল হোসেন আহত হয়। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আহতদের মধ্যে জসিমের পিঠ দ্বগ্ধ ও তোফাজ্জলের হাতে জখম হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে।                    আমিনুল ইসলাম/এসএস/এমএস