রাজনীতি

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক বহিষ্কার

বিএনপির কক্সবাজার জেলা শাখার নির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস.এম শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছৈয়দ আলম এর পক্ষে প্রকাশ্যে পথসভা, গণসংযোগ ও নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় উখিয়া উপজেলা পরিষদের সাবেক এই ভাইস চেয়ারম্যানকে সোমবার বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার চৌধুরী। তিনি বলেন, জেলা ও উপজেলা বিএনপির একক প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন এস.এম শাহ আলম। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় জেলা বিএনপির অর্থ সম্পাদক ও বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীও তথ্যের সত্যতা নিশ্চিত করেন।সায়ীদ আলমগীর/ এমএএস/এবিএস