কুমিল্লায় টাকা না পেয়ে মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর ঘাতক ছেলে জাকির হোসেন গ্রাম ছেড়ে পালিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আব্বাছ মিয়ার নেশাগ্রস্থ ছেলে জাকির হোসেন (৩২) নেশার টাকার জন্য প্রায়ই তার মা মিনুয়ারা বেগমকে (৫০) মারধর করতো। প্রতি দিনের ন্যায় মঙ্গলবার সন্ধা ৬টার দিকে জাকির নেশার টাকার জন্য তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে বাড়ির ভেতরই হত্যা করে। সন্ধা সোয়া ৭টার দিকে মুরাদরগর থানা পুলিশের এসআই খালেদ জানান, ঘাতক সন্তান তার মায়ের মৃত্যু নিশ্চিত করে বাড়ি ছেড়ে পালিয়েছে। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কামাল উদ্দিন/ এমএএস/এবিএস