ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন অন্যায় ঠেকাতে জেলা-উপজেলায় গ্রুপ করা হবে: সারজিস আলম সিন্ডিকেট-চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে: সারজিস আলমআহত সারজিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গেছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন বলেন, সারজিস আলমের বাম চোখে একটা সেলাই দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন।
এমআরএম