আজকের জোকস: ক্লাসে স্যার এভারেস্ট দেখালেন
ক্লাসে স্যার এভারেস্ট দেখালেন
শিক্ষক: বলতো এভারেস্ট কোথায়?
ছাত্র: জানি না।
শিক্ষক: এটাই জানো না! কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালেই সব জানতে পারবে!
ছাত্র: কেন স্যার? কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালে এভারেস্ট দেখা যাবে?
****
সঠিক উপায়ে শিশু লালন পালন
মিসেস লিলির চোখ কপালে উঠে গেল, যখন দেখলেন তার দশ বছরের শিশু মন্টু ‘সঠিক উপায়ে শিশু লালন পালন’ নামের একটি বই মনোযোগ দিয়ে পড়ছে। ছেলেকে ডেকে তিনি বললেন—
লিলি: মন্টু, কী করছিস ওখানে?
মন্টু: বই পড়ছি মা।
লিলি: এই বই তুই পড়ছিস কেন?
মন্টু: মা, আমি দেখতে চাচ্ছি আমাকে তোমরা ঠিকঠাক মতো লালন পালন করছো কি না!
****
একদিনেই চাকরি নট
সদ্য চাকরি হারিয়েছে এক যুবকের। বন্ধুর বাড়িতে এসে সে তার দুঃখের কথা জানাচ্ছিল—
বন্ধু: ফোরম্যান তোমাকে বরখাস্ত করল কেন?
যুবক: তুমি তো জানো, ফোরম্যানরা কী হয়? নিজেরা কাজ না করে দু’পকেটে হাত ঢুকিয়ে অন্যদের কাজ-কর্ম তদারকি করে।
বন্ধু: তা জানি। কিন্তু তিনি তোমাকে তাড়ালেন কেন?
যুবক: আর কেন, ঈর্ষায়। আসলে সব কর্মী আমাকেই ফোরম্যান ভেবে বসেছিল।
কেএসকে/এমএস