বগালেকে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
বান্দরবানের রুমা উপজেলার বগালেক পর্যটন কেন্দ্রে গোসল করতে গিয়ে বাংলাদেশ ইউনিভাসির্টি অব প্রফেশনালের (বিইউপি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী জায়েদ ইকবালের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে নিহত জায়েদসহ ৯ বন্ধু বগালেকে গোসল করতে নামেন। লেকে গোসলের এক পর্যায়ে জায়েদ লেকের পানিতে তলিয়ে যান। পরে বগালেক সেনাক্যাম্পের সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে।
রুমা থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জায়েদ লালবাগের আলী ইকবালের ছেলে। মরদেহ রুমা হাসপাতালে রাখা হয়েছে শনিবার সকালে লাশ ঢাকায় পাঠানো হবে।
সৈকত দাশ/এসকেডি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ২ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি
- ৩ ঈদ ঘিরে মানবিক উদ্যোগে ব্যস্ত শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠনগুলো
- ৪ ঢাবিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পদক্ষেপ
- ৫ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’