শাবিপ্রবি
মাতৃত্বকালীন বিশেষ সুবিধাসহ ১৬ দাবিতে স্মারকলিপি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন বিশেষ সুবিধাসহ ১৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘স্বরূপ’।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেন সংগঠনটি সদস্যরা।
এসময় সংগঠনটির সভানেত্রী আমিনা আক্তার ও সাধারণ সম্পাদক জান্নাতুল সুমাইয়া মাফিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির দাবির মধ্যে রয়েছে- প্রতিটি ভবনে নামাজ কক্ষ ও কমনরুম স্থাপন, ক্যাফেটেরিয়ায় পর্দানশীন শিক্ষার্থীদের জন্য আলাদা কক্ষ, নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বাস ও বাসের নিচতলায় আসন বরাদ্দ, যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস, পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি, ফ্রি-স্মোকিং জোন, হলের রিডিং রুম ও মানসম্মত খাবার।
এছাড়া, সাবহলে পানি-বিদ্যুৎ সমস্যা সমাধান, এডমিট কার্ডে ছবি প্রকাশ বন্ধ ও ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন, পোশাকজনিত বৈষম্য রোধে খাতায় কোডিং, মাতৃত্বকালীন এটেন্ডেন্সে বিশেষ সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নার ও ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সেবার উন্নয়ন, স্যানেটারি ন্যাপকিন মেশিন, লাইব্রেরি ও অনলাইন সেবা আধুনিকায়ন।
এসব দাবি বাস্তবায়ন হলে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সহায়ক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করেন সংগঠনটির সদস্যরা।
এস এইচ জাহিদ/এমএন/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে: আমির হামজা
- ২ ভর্তি ফি কমানোসহ ১১ দাবি শেকৃবি পিএইচডি ফেলোস অ্যাসোসিয়েশনের
- ৩ কর্মস্থলে খুনের ঘটনা শিক্ষক সমাজের জন্য চরম অবমাননা: ঢাবি সাদা দল
- ৪ দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো সরকারের অনুমতি পাইনি: ঢাবি উপাচার্য
- ৫ জবিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ১০