শেরে-ই বাংলা হলের ভিপি রানা, সম্পাদক তানজিল
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১২টি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেরে-ই বাংলা হলে হল সংসদ নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. রানা হোসাইন ও সাধারণ সম্পাদক পদে তানজিল হোসাইন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসব তথ্য জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন।
কমিশন জানায়, এই হলের ভিপি পদে মো. রানা হোসাইন ৩৬০ ভোট পেয়েছেন হোসাইন। সাধারণ সম্পাদক পদে ৩৫৩ ভোট পেয়ে বিজয়ী তানজিল হোসাইন, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইরাত হোসাইন টুটুল ২৪৭ ভোট পেয়েছেন।
এজিএস পদে ২৮২ ভোট পেয়ে বিজয়ী ওমর ফারুক, নিকটতম প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ পেয়েছেন ১৫৩ ভোট।
আরএএস/এনএইচআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জলজ জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় পর্যায়ে সামাজিক আন্দোলনের আহ্বান
- ২ জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের
- ৩ জাবির প্রশাসনিক ভবনের দেওয়ালে জুলাইয়ে হামলার মদদদাতা শিক্ষকদের ছবি
- ৪ রাবির ভর্তি পরীক্ষায় আটক সেই শিক্ষার্থীর শাবিপ্রবিতে ভর্তি স্থগিত
- ৫ ইমেরিটাস অধ্যাপক হলেন চার বিশিষ্ট শিক্ষাবিদ