শহীদ হবিবুর রহমান হলেও শিবিরের দাপুটে জয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ হবিবুর রহমান হলেও কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি পদে জয় পেয়েছে শিবির। এই হলেও ভিপি ও এজিএস পদে শিবির জয় হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) ভোর ৫টার দিকে রাকসু রাকসু নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
এই হলে রাকসুর ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১১৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৮৮ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১০১২ ভোট, যেখানে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৪৭৩ ভোট।
এজিএস পদে এগিয়ে আছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৫৯৯ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫১৩ ভোট।
এসএইচ/এনএইচআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জলজ জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় পর্যায়ে সামাজিক আন্দোলনের আহ্বান
- ২ জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের
- ৩ জাবির প্রশাসনিক ভবনের দেওয়ালে জুলাইয়ে হামলার মদদদাতা শিক্ষকদের ছবি
- ৪ রাবির ভর্তি পরীক্ষায় আটক সেই শিক্ষার্থীর শাবিপ্রবিতে ভর্তি স্থগিত
- ৫ ইমেরিটাস অধ্যাপক হলেন চার বিশিষ্ট শিক্ষাবিদ