ঢাবি কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. আকতার কামাল
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদে ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. বেগম আকতার কামালকে এ পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়।
সোমবার সকালে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, কলা অনুষদের নির্বাচিত ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে যোগদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ২৩ জুন ২০১৬ তারিখ থেকে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অধ্যাপক ড. বেগম আকতার কামালকে এই দায়িত্ব প্রদান করেছেন।
এমএইচ/জেএইচ/এমএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার বহুগুণ কাজ করে যাবো: ডাকসু ভিপি
- ২ ঈদে বেতন-বোনাস পাবেন অভ্যুত্থান বিরোধীরা, মার্চ থেকে শাস্তি বহাল
- ৩ একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে: ডাকসু ভিপি
- ৪ যবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান অনুষদের ১১ শিক্ষার্থী
- ৫ আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন