ঢাবি চিকিৎসা অনুষদের নতুন ডিন অধ্যাপক নাদিম আহমেদ
ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. নাদিম আহমেদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেন।
অধ্যাপক ডা. নাদিম আহমেদ চিকিৎসা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এফএআর/এমকেআর/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাবির জয়জয়কার, ছাত্রদলে অবমূল্যায়ন
- ২ শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে
- ৩ ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
- ৪ শেকৃবিতে ছাত্রদলের গণইফতারে অংশ নিলেন ২ হাজার শিক্ষার্থী
- ৫ হাদি হত্যার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে ঢাবিতে বিক্ষোভ