ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন সময় বৃদ্ধি

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৬

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সাময়িক ত্রুটির কারণে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসময় বৃদ্ধি করা হয়েছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd) এই প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করতে পারবে।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/এমএস