বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু ২৮ অক্টোবর
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৮ ও ২৯ অক্টোবর এবং ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, এস এম মডেল স্কুল, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী লাল মিয়া সিটি কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ, যুগশিখা হাই স্কুল, স্বর্ণকলি হাইস্কুল, গোপালগঞ্জ এস এস আলিয়া মাদরাসা, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদরাসা, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
ভর্তি পরীক্ষার সময়সূচি :
২৮ অক্টোবর ২০১৬, এ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা, বি ইউনিট বেলা ২টা থেকে বিকেল ৩টা।
২৯ অক্টোবর ২০১৬, সি ইউনিট সকাল ১০টা থেকে ১১টা, এইচ ইউনিট বেলা ২টা থেকে বিকেল ৩টা।
০৪ নভেম্বর ২০১৬, ডি ইউনিট সকাল ১০টা থেকে ১১টা, ই ইউনিট বেলা ২টা থেকে বিকেল ৩টা।
০৫ নভেম্বর ২০১৬, এফ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা, জি ইউনিট বেলা ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bsmrstu.edu.bd) তে জানা যাবে।
এস এম হুমায়ূন কবীর/এএম/এবিএস