বিএস কৃষি অর্থনীতি অনুষদের অপেক্ষমাণ তালিকা প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সামার ২০১৭ টার্মে চার বছর মেয়াদি বিএস কৃষি অর্থনীতি অনুষদের ৬০টি শূন্য আসন পূরণের লক্ষে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে।
অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের আগামী ২৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে রিপোর্ট করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrau.edu.bd) থেকে জানা যাবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজ-উল-আলম এ তথ্য জানান।
আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম